
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের কাফাটিয়া ঈদগা জামে মসজিদের উদ্যোগে পুটাইল ইউনিয়নের ২৭ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বাদ আসর থেকে মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নের কাফাটিয়া ঐতিহ্যবাহী ঈদগা জামে মসজিদ ময়দানে “সমাজকল্যাণ পরিষদ “এই অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত মাহফিলের আহবায়ক মো: কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন মুহাম্মদ জাহিদুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
প্রধান আলোচক মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, আমরা যদি এই রমজান মাসে শফথ গ্রহণ করতে পারি যে, আমরা যা গুনা করেছি এই জীবনে আল্লাহ যেন সেগুলো ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দিবেন। কিন্তু সামনে যেন আর কোন গুনাহ না করি, সেজন্য আমরা শপথ গ্রহণ করবো।আমরা শপথ গ্রহণ করব একজন মানুষের হকও আমরা নষ্ট করবোনা। একজন মানুষের সম্মানও আমরা নষ্ট করব না।
আমরা শপথ গ্রহণ করবো দেশ এবং জাতির কল্যাণে ইতিবাচক কাজগুলো আমরা করবো এবং ইতিবাচক কাজগুলোর মধ্যে আমরা পৃষ্ঠপোষকতা প্রদর্শন করবো। এইটা যদি হয় আমাদের শপথ, তাহলে এই সমাজটা সুন্দর হবে। আমাদের সমাজের মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে।
তিনি বলেনন, রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস, গুনাহ মাপের মাস, রহমতের মাস, মাগফেরাতের মাস। এছাড়া রমজান হচ্ছে আশা তৈরীর মাস। রমজান আসার সাথে সাথে আমাদের আশা তৈরি হয়। আমাদের গুনাহ হয়তো মাফ হয়ে যাবে।
জাহিদুর রহমান আরো বলেন,”ইমাম গাজ্জালী বলেছেন, মানুষের দেহটা হচ্ছে জমির মত, (মাটির মত) একটা উর্বর মাটি। এই জমিতে যেই বীজ লাগানো হবে সেই বীজটাই সুন্দর মত গাছ হবে। এবং তার ফল হবে। মুমিনদের জন্য এই উর্বর জমির মধ্যে বীজ হচ্ছে তার ঈমান এবং এই বীজের ভিতর পানি দেওয়ার নাম হচ্ছে নেক আমল। নেক আমল হচ্ছে পানির ড্রেন। যে ব্যক্তি তার দেহের ভিতর ঈমানটাকে সুন্দর করে রোপন করেছেন, সুন্দর করে যত্ন করেছেন, সে ভাল মুত্তাকিন। আর যে ব্যক্তি তার দেহের ভিতর ঈমানের পরিবর্তে কুফরি রোপন করেছেন এবং কুফরীটাকে যত্ন করেছেন শে ব্যক্তি কাফের হয়ে যায়। একজন মানুষ চাইলে মুমিন হতে পারে এবং কুফরিও গ্রহণ করতে পারে। আমরা এই রমজানের মধ্যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবো। আল্লহযেন আমাদের সমস্ত গুনাহ,গুলোকে ক্ষমা করে দিয়ে ন্যাক আমলে ভরে দেন।
শেষে পুটাইল ইউনিয়নের ২৭ জন সংবর্ধনাপ্রাপ্ত কোরআন এর হাফেজকে ক্রেস্ট প্রদান করা হয়।
এবি আব্বাসী , স্টাফ রিপোর্টার 









