
মানিকগঞ্জঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জে প্রতিবন্ধী ও অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার লঙ্গি,শাড়ি,কম্বল, সেমাই ও চিনি বিতরণ করেছে মানিকগঞ্জ সদর উপজেলাা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির দুই নং ভবনের সামনে ১৫০ জন প্রতিবন্ধী অসহায় ব্যক্তিদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
শিশু ধর্ষণ, অপরাধ দমন ট্রাইবুনাল, মানিকগঞ্জ এর বিজ্ঞ পিপি এড.মুহাম্মদ মাছুদুল হক এর সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য ( সংরক্ষিত মহিলা আসন) কাজী সাহেরা আনোয়ার শাম্মী শের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এম শফিউল আজম, সাধারন সম্পাদক জেলা আইনজীবী সমিতি মানিকগঞ্জ,মোঃ কামাল উদ্দীন সৌদি প্রবাসী প্রমুখ।
মানিকগঞ্জ সদর উপজেলাা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ
আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি কাজী ছাহেরা আনোয়ারা সাম্মী শের বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।।ঈদের মতো আনন্দঘন সময়ে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ প্রশংসনীয়। তিনি সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যেএগিয়ে আসারর আহবান করেন ।
এ সময় জাতীয়তাবাদ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন স্বপন, বিভিন্ন নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার 









