০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ জেলা বিএনপিতে সাধারণ সম্পাদকের দাবিতে নেতা-কর্মীদের সমর্থন

মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন উপজেলা, জেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা জেলা যুবদল আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু-কে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান।

নেতৃবৃন্দের দাবি, দিপু একজন নিষ্ঠাবান রাজনীতিক, যার উপর কোনও চাঁদাবাজি, ড্রেজার ব্যবসা বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ নেই। তিনি সম্পূর্ণভাবে দলের উন্নয়ন ও জনসেবার মাধ্যমে বিএনপির শক্তি বৃদ্ধি করতে কাজ করেন।

এলাকায় নেতারা সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে এই দাবিকে নিয়মিত প্রচার করছেন। এক জ্যেষ্ঠ নেতা বলেন, “দলকে সতর্ক, ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখতে কাজী মোস্তাক হোসেন দিপু একজন যোগ্য নেতা। আমরা চাই তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদে থাকুন।”

দলের অন্যান্য নেতা-কর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সমর্থন প্রকাশ করছেন।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

মানিকগঞ্জ জেলা বিএনপিতে সাধারণ সম্পাদকের দাবিতে নেতা-কর্মীদের সমর্থন

প্রকাশের সময়ঃ ০৫:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬