
ঢাকাঃ ঢাকার সাভারের জয়নাবাড়ী কান্দারচর আনন্দনগর হাউজিং এলাকার চাঞ্চল্যকর মহিদুল ইসলাম হত্যা মামলার আসামী আকরামুল ইসলামকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ ও র্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল।গত ৩০ মার্চ রাতের কোন এক সময় ঢাকার উত্তরা থেকে সুকৌশলে ড্রাইভার মহিদুল কে সাভারে এনে জবাই করে হত্যা করে।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহের শৈলকূপা থানাধীন গাড়াগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আকরামুল ইসলাম (৪৫) ঝিনাইদহ জেলার সদর থানার স্টেডিয়াম পাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। আসামী একরামুল জানান তার স্ত্রীর সাথে দীর্ঘ দিন নিহত মহিদুল পরকীয়ার জড়িত ছিলো। সেই ক্ষোভে একরামুল ড্রাইভার মহিদুল কে হত্যা করে।
সাভার টেনারি ফার্ড়ির ইনচার্জ মোহাব্বত কবির বলেন, এখনও জানা যায় নি কি কারনে হত্যাকান্ড ঘটিয়েছে আসামী একরাম। তদন্ত করে পরে জানানো যাবে। শনিবার ঢাকার আদালতে পাঠাবো হবে এই আসামীকে।
নিজস্ব প্রতিবেদকঃ 


















