
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিংগাইরে ঝোপের ভিতর থেকে রেহেনা আক্তার নামে ৩৫ বছরেরএক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামের একটি ঝোপের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেহেনা আক্তার প্রবাসে ছিলেন এবং গত বছর দেশে ফেরেন। ছোট বেলা থেকেই রেহেনা উপজেলার ভাকুম গ্রামে তার নানা মৃত জমির উদ্দিনের বাড়িতে থাকতেন । নানার বাড়ীতে বেড়ে ওঠা রেহেনার বিয়ে ও হয় একই এলাকায় । তবে প্রায় তিন বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর তিনি এক সন্তানকে নিয়ে ভাকুম গ্রামেই বসবাস করছিলেন। তবে তার। সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না বলে স্থানীয়রা দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে রেহেনার এক আত্মীয় বাড়ির পাশের পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় ঝোপের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে ভয়ে চিৎকার করেন। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে এবং রেহেনার নিথর মরদেহটি দেখতে পায়।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্টাফ রিপোর্টার 









