০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরটিভির জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, দেশসেরা প্রতিনিধি চ্যাম্পিয়ন ওমর ফারুক

ঢাকাঃ দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি-এর জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও-তে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সারাদেশ থেকে আগত মোট ১১৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন সেশন, সাংস্কৃতিক পরিবেশনা, নাচ-গানসহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়, যা প্রতিনিধিদের মধ্যে উৎসাহ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জন প্রতিনিধিকে সেরা হিসেবে ঘোষণা করা হয়। স্টাফ রিপোর্টার (আশুলিয়া) ওমর ফারুক-কে (লাইভ ও ফুটেজ)ক্যাটাগরিতে সারা দেশের সেরা প্রতিনিধি চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এছাড়াও মুন্সীগঞ্জের প্রতিনিধি হামিদুল লিংকন-কে অনলাইন নিউজ ক্যাটাগরিতে দেশের সেরা প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সম্মেলন শেষে অংশগ্রহণকারী সকল প্রতিনিধির হাতে সম্মাননা সনদ তুলে দেন আর টিভির সিইও সৈয়দ আশিক রহমান। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন মাঠপর্যায়ের প্রতিনিধিদের কাজের স্বীকৃতি প্রদান ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
About Author Information

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাফেজ দেলোয়ার

আরটিভির জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, দেশসেরা প্রতিনিধি চ্যাম্পিয়ন ওমর ফারুক

প্রকাশের সময়ঃ ০৭:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬