১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুরে চিকিৎসক ও শ্রমিক নেতা শাহজালালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরঃ গাজীপুরের কাশিমপুর থানার ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসক ও শ্রমিক নেতা শাহজালালের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, শাহজালালের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত রাজ্জাক কসাই এই হামলার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, রাজ্জাক কসাইয়ের পক্ষে স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মী অবস্থান নিয়ে ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের হুমকি দিচ্ছে। এতে করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন। পাশাপাশি তারা নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবসে বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও চশমা বিতরণ

কাশিমপুরে চিকিৎসক ও শ্রমিক নেতা শাহজালালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৭:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬