০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক এবং সাব-রেজিস্ট্রার অঞ্জনা রানী দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, হিসাবরক্ষন কর্মকর্তা মনিউজ্জামান মনি, প্রমূখ।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। বক্তারা বলেন, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে দ্রুত ও সহজ ভূমিসেবা নিশ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা ভূমি অফিস, মধুপুর এর আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ ভূমিসেবা মেলার আয়োজন করা হয়। এর আগে উপজেলা ভূমি অফিসের সামনে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

মাগুরার শালিখায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৩:০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬