
শেরপুরঃ ফুটবল উন্মাদনায় মেতে উঠল শেরপুর। প্রিয় দলের প্রতি ভালোবাসা আর সমর্থন প্রকাশ করতে এক বিশাল আনন্দ মিছিল ও মিলনমেলার আয়োজন করেছেন শেরপুরের আর্জেন্টিনা ফুটবল সমর্থকরা।
রবিবার বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এই মিলনমেলায় যোগ দেন হাজারো ভক্ত। প্রিয় দলের জার্সি গায়ে এবং হাতে নীল-সাদা পতাকা নিয়ে ভক্তরা কলেজ মাঠে জড়ো হন। পুরো মাঠ পরিণত হয় এক খণ্ড আর্জেন্টিনায়। সবার চোখে-মুখে ছিল জয়ের আনন্দ আর প্রিয় দলের প্রতি গভীর ভালোবাসা।
মিলনমেলা শেষে শহরের প্রধান প্রধান সড়কে বের করা হয় এক বর্ণাঢ্য আনন্দ র্যালি। বাদ্য-বাজনার তালে তালে নেচে-গেয়ে সমর্থকদের উল্লাস শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শেরপুর সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।
শেরপুর প্রতিনিধিঃ 



















