০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • সহিদুল ইসলাম
  • প্রকাশের সময়ঃ ০৪:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জে আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা জোরদারের প্রত্যয় নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের কৃষ্ণচূড়া ভবনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমনিরহাট-২ (আদিতমারি- কালীগঞ্জ ) আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল।

সভায় কালীগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ দমন এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুরে মওলা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Tag :
About Author Information

কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৪:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬