১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী কাল আওয়ামী লীগের মিছিলের ডাকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পোস্ট 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১২:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে আগামীকাল রোববার (১০ নভেম্বর) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তবে দলটিকে ফ্যাসিবাদী উল্লেখ করে দেশের ভেতর তাদের সভা, সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৮ মিনিটে নিজের

ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই কথা জানান তিনি।

পোস্টে প্রেস সচিব লিখেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে।’

অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুল আলম।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। আগামী রোববার বিকেল ৩ টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

আগামী কাল আওয়ামী লীগের মিছিলের ডাকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পোস্ট 

প্রকাশের সময়ঃ ১২:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪