০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১২:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

আলোকিত কন্ঠ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গ্রেফতারের পর গাড়িতে তোলার সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের হাত থেকে সুমন (২৫) নামের এক আসামিকে ছিনিয়ে নেয় স্থানীয়রা। এসময় সিআইডি পুলিশ সদস্যদের আহত করার পাশাপাশি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বনগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সুমন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার একটি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফার নেতৃত্বে প্রায় ১৫০-২০০ জনের একটি দল সিআইডি পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয়। ওই সময় উত্তেজিত জনতা মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। পরে তারা আসামি সুমনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি তদন্ত শরিফ আহম্মেদ।

তিনি বলেন, বিকেলে হরিপুর উপজেলার বনগাঁও বাজার এলাকায় নারী শিশু অপহরণ মামলার আসামি সুমনকে ধরেন সিআইডি পুলিশ। এসময় সেই আসামিকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় শতাধিক লোকজন পুলিশের ওপর চড়াও হয় এবং সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান,  এসময় স্থানীয় জনতা তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে হরিপুর থানা পুলিশ গিয়ে সিআইডি পুলিশদের উদ্ধার করে নিয়ে আসেন।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। আসামিকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই

প্রকাশের সময়ঃ ১২:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫