০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতি তাড়াতে জ্বালানী তেল ও টর্চ লাইট বিতরণ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৮:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী রাংটিয়া রেঞ্জের বন্য হাতি উপদ্রুত এলাকায় স্থানীয় জনগণ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের মাঝে জ্বালানী তেল ও টর্চ লাইট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জ অফিস সভাকক্ষে এসব সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

জানা গেছে, বন্য হাতির উপদ্রুত থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসন কর্তৃক এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের ২০টি টর্চ লাইট এবং স্থানীয় জনগণের মাঝে ৭০ লিটার জ্বালানী তেল প্রদান করা হয়।

এসময় রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস.বি. তানভীর আহমেদ ইমন, রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. ইফাজ মোরশেদ শাহীল, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, ইআরটি’র সভাপতি সম্পাদক ও সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জ্বালানী তেল ও টর্চ লাইট বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান, বনাঞ্চল ঘেঁষা গ্রামগুলোতে রাতের বেলা বন্য হাতির আক্রমণের ঝুঁকি বেশি। এই পরিস্থিতি মোকাবিলায় ইআরটি সদস্যদের প্রস্তুত থাকতে হয়। তাই তাদের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জ্বালানী তেল ও টর্চ লাইট বিতরণ করা হলো।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতি তাড়াতে জ্বালানী তেল ও টর্চ লাইট বিতরণ

প্রকাশের সময়ঃ ০৮:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫