০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে স্কুল মাঠে পশুর হাট, নীরব প্রশাসন

কুড়িগ্রামঃ কুড়িগ্রামের চিলমারীতে নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুল মাঠে কোরবানির পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি নেত্রীর বিরুদ্ধে। প্রশাসনের দায়িত্বহীনতায় এমনটি হচ্ছে বলে ধারণা করছেন অনেকেই।

ঈদুল আযহা উপলক্ষে সপ্তাহের রবি ও বুধবার উপজেলার চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুমতি না নিয়েই পশুর হাট বসানো হচ্ছে।

হাট ইজারা পেয়েছেন ওহেদ-রানা। তার বাড়ি কুড়িগ্রামে। তবে স্থানীয় বিএনপি নেত্রী তার থেকে নিয়ে চালাচ্ছেন। এই বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি একটি সরকারি স্কুলে শিক্ষকতাও করছেন বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতায় নির্দেশনা অমান্য করে স্কুল মাঠে বসানো হয়েছে এই হাট। সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্কুল মাঠে সারিসারি গরু-ছাগল খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এছাড়াও স্কুলের সামনে মাটিকাটা-হরিপুর সড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা৷

চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু বলেন, আমার শিক্ষার্থীরা অভিযোগ দিয়ে অভিযোগ তুলে নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো- আমার চাকরির বয়স শেষ তাই এলাকাবাসীর সঙ্গে কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না। আর ইউএনও স্যার চাইলেই পারে হাটটি তুলে দিতে।

হাট পরিচালনার দায়িত্বে থাকা বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি জানান, হাটবাজারের একটা নীতিমালা আছে। সেই নীতিমালাতে বলা আছে- জনস্বার্থে বা জনগণের স্বার্থে যদি প্রয়োজন মনে করে জনগণ যেখানে ঈদ হাট, আদারওয়াইজ অন্য কিছু- ফ্লাড সেন্টার, দুর্যোগপূর্ণ সময়ে কোনো কিছু সেল্টার নেওয়া ঠিক আছে, এগুলো জনস্বার্থে করতে পারে। এলাকার লোকজন যেভাবে চায়; আমরা সেই প্রসেসে করছি।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম জানান, স্কুলে হাট বসানো নিষিদ্ধ। যিনি এটা (হাট) দিবেন বা করবেন তিনি দায়ী থাকবেন।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

কুড়িগ্রামে স্কুল মাঠে পশুর হাট, নীরব প্রশাসন

প্রকাশের সময়ঃ ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫