০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে এক মাদকসেবি ও বিক্রেতাকে দেড় বছরের জেল

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে মাদকসেবন ও বিক্রয়ের অপরাধে জুয়েল নামের এক যুবককে দেড় বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জুয়েল পৌরসভাধীন কলেজ পাড়া এলাকার মোস্তফার ছেলে।

জানা যায়, সোমবার (২৩ জুন)দুপুরে স্হানীয় লোকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মধুপুর উপজেলায় মাদক সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

মধুপুর থানা পুলিশের সহযোগিতায় কুখ্যাত মাদকসেবি ও বিক্রেতা মোঃ জুয়েলকে গ্রেফতার করে তাকে ০১ বছর ০৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, হাত বাড়ালেই দেশের আনাচে-কানাচে মিলছে নিত্যনতুন মাদক। মাদকের থাবায় নাস্তানাবুদ তরুণ প্রজন্ম। শহর থেকে গ্রাম-সর্বত্রই নেশা এখন হাতের নাগালে। তিনি আরও জানান, মধুপুরকে মাদকমুক্ত করতে এধরণের অভিযান চলমান থাকবে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

মধুপুরে এক মাদকসেবি ও বিক্রেতাকে দেড় বছরের জেল

প্রকাশের সময়ঃ ০৫:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫