০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ডেটিং সাইটের প্রলভোন দেখিয়ে মুক্তপণ আদায়, নারীসহ গ্রেপ্তার ২

সাভারঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় হানি  ট্রাপের ডেটিং সাইট টানটান অ্যাপসে ডেকে নিয়ে অপহরণ করে মুক্তিপণ নেওয়ার অভিযোগে এক নারীসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির। এর আগে গতকাল গভীর রাতে আশুলিয়ার জামগড়া থেকে তাদেরকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

এসময় তিনি সংবাদ সম্মেলন থেকে জানান, গত বিশ জুন হানি ট্র্যাপ ডেটিং সাইট টানটান অ্যাপসে জামগড়ার সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তারের সাথে পরিচয় হয় পলাশ হোসেনের।

পরে সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ২০ শে জুন রাত নয়টার সময় আশুলিয়া থানার জামগড়া এলাকায় বাদি পলাশ হোসেনকে ডেকে নেন।

প্রতারক সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ও ইয়াসিন শেখ তাকে একটি বাড়ির ছাদে নিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে ও নগ্ন ভিডিও ধারণ করার কথা বলে তার কাছ থেকে মুক্তিপণ হিসেবে আড়াই লাখ টাকা দাবি করেন।

এসময় তারা তার কাছ থেকে একটি মোটরসাইকেল একটি আইফন, এটিএম কার্ড ও নগদ টাকা নিয়ে একুশে জুন রাতে অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে রাতে প্রতারক সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ও ইয়াসিন শেখকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এঘটনায় পুলিশ রাতে আশুলিয়ার জামগড়ায় অভিযান চালিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দুই প্রতারককে গ্রেফতার করে।

দুপুরে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় এ প্রতারক চক্রের আরো কেউ  জড়িত আছে কিনা সে বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

আশুলিয়ায় ডেটিং সাইটের প্রলভোন দেখিয়ে মুক্তপণ আদায়, নারীসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময়ঃ ০৩:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫