০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ জুলাই ‘শহীদ’ ও ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান’ দিবস পালনের সিদ্ধান্ত

  • ডেস্ক নিউজঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

ঢাকাঃ ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তবে ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

পোস্টে শফিকুল আলম লিখেন, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস এবং ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’ দিবস পালিত হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ৮ আগস্ট কোনও দিবস পালিত হচ্ছে না বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

এর আগে গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের তারিখ, অর্থাৎ ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

১৬ জুলাই ‘শহীদ’ ও ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান’ দিবস পালনের সিদ্ধান্ত

প্রকাশের সময়ঃ ০৪:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫