১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ঢাকাঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইয়াছিন আরাফাত (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে ভোররাতে আশুলিয়ার গেরুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইয়াছিন আরাফাত (২১) আশুলিয়ার গেরুয়া এলাকার আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, গত ১৫ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুটি তার মাকে খুঁজতে খুঁজতে পাশের কক্ষে যায়। এসময় ওই কক্ষে শুয়ে থাকা যুবক ইয়াছিন আরাফাত তার কক্ষের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। পরে মান-সম্মানের ভয়ে শিশুর পরিবার বিষয়টি গোপন রাখেন। গতকাল শিশুর পরিবার থানা পুলিশ বরাবর একটি অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিকবাবে অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার যুবককের বিরুদ্ধে মামলা দয়ের করা হয়েছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

আশুলিয়ায় ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশের সময়ঃ ১০:৫১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫