১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে স্বর্ণকারের দোকানে ডাকাতি,২২ ভরি স্বর্ণালংকার লুট

মানিকগঞ্জঃ মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাঁধা দিতে গেলে ছুরিকাঘাতে দোকান মালিক শুভ দাস (৩৫) নামে এক জন গুরুতর আহত হয়েছেন।

গত শনিবার আনুমানিক রাত ১২টা ১৫ মিনিটে শহরের পশ্চিম দাশড়ার স্বর্ণাকারপট্টির পান্ডব ভবনের নিচ তলায় অবস্থিত ‘অভি অলংকার’ নামের দোকানে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও পুলিশ জানান,
শনিবার দিনগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ঠেকিয়ে দোকান থেকে প্রায় ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

পুলিশ জানায়, রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে পশ্চিম দাশড়ার স্বর্ণাকারপট্টির পান্ডব ভবনের নিচ তলায় অবস্থিত ‘অভি অলংকার’ নামের দোকানে ১-২ জন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা দোকান মালিক শুভ দাসের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে লকার ভেঙে প্রায় ৩৬ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয়।

পালানোর সময় শুভ দাস বাঁধা দিলে তাকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাতাড়ি আঘাত করে পালিয়ে যায়

দুর্বৃত্ত ডাকাতেরা। এতে গুরুতর আহত হন শুভ দাস। আহত শুভ দাসকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে তাৎক্ষণিক মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও মানিকগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন।

মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

মানিকগঞ্জে স্বর্ণকারের দোকানে ডাকাতি,২২ ভরি স্বর্ণালংকার লুট

প্রকাশের সময়ঃ ০৩:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫