
ঢাকাঃ আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে ডিইপিজেড এলাকায় শ্রমিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল আশুলিয়ার ডিইপিজেড এলাকার সম্ভার পাম্পের সামনে এই ঘটনা ঘটে। এসময় বাসে কোন যাত্রী না থাকায় হতা হতের ঘটনা ঘটেনি।
জানা যায়, ডিইপিজেডর একটি কারখানার শ্রমিক পরিবহনের একটি বাস পলাশবাড়ী গ্যারেজ থেকে কারখানার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটি আশুলিয়া থানা গেট পার হওয়ার পর ড্রাইভার দেখতে পায় গাড়ির পেছনে আগুন জ্বলছে। এ সময় ড্রাইভার গাড়ি থেকে নেমে ডাক চিৎকার করে লোকজন জোর করে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
গাড়িটির ড্রাইভার জানায়, পলাশবাড়ি গাড়ি থেকে গাড়ি নিয়ে থানা গেট পার হওয়ার পর আমি পেছনে আগুন দেখতে পাই। এরপর গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশকে জানাই আমার গাড়ির পেছনে আগুন লেগেছে। এ সবাই মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। পেছনের গেট খোলা ছিল গাড়িতে হেলপার ছিল না। আগুনের ঘটনার সময় কোন যাত্রী ছিল না বলে হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইেিজেড এলাকায় একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গাড়িতে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খরব পেয়ে ডিইপিজেডের ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
নিজস্ব প্রতিবেদকঃ 









