
শেরপুরঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর ১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর সোমবার রাতে সদর উপজেলার ৬ নং পাকুরিয়া ইউনিয়নের, ভেকিরপাড় গ্রাম ও পাকুরিয়া চকপাড়া গ্রামে পথসভা করেন শেরপুর সদর ১ আসনের জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আউয়াল, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি আব্দুর রহমান, বায়তুলমাল সম্পাদক, শফিউল ইসলাম স্বপন, পাকুরিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুনছর আলী সহ ছাত্র শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।
শেরপুর প্রতিনিধিঃ 









