
মানিকগঞ্জঃ পুটাইল ইউনিয়ন বাসীর ধানের শীষের প্রতি যে ভালোবাসা এ গল্প আমি অনেক শুনেছি। আজকে আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আসছে। আমি আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাচ্ছি। যেন আমরা সবাই মিলে মানিকগঞ্জকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি।আমাদের অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলির সমাধান করতে হলে, আপনাদের সেই স্বপ্ন পূরণ করতে হলে একটাই কাজ। সেটা হলো ধানের শীষে ভোট দেওয়া।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধায় মানিকগঞ্জ সদর থানার পুটাইল ইউনিয়নের চান্দরা মসজিদ প্রাঙ্গনে এক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–৩ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতা প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
৯ নং ওয়ার্ড পুটাইল ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠন ও সর্বস্তরের জনগণ আয়োজিত নির্বাচনী গন সংযোগে আফরোজা খান রিতা বলেন,
এখানে যারা মুরুব্বী আছেন তারা অনেকেই জিয়াউর রহমানকে দেখেছেন। তাছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মানিকগঞ্জ এসেছেন। আমাদের জিয়া পরিবারটিই মানিকগঞ্জের সাথে যুক্ত হয়ে আছে এই কারণে মানিকগঞ্জের মানুষ ধানের শীষের বিকল্প কোন কিছুই চিন্তা করতে পারেনি। এখন তাদেরই উত্তরসূরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি ১৮ দফা তৈরি করেছেন। তার প্রতিটি দফাতেই জনগণের কথা চিন্তা করা হয়েছে। আর সেই ১৮ দফাকে সফল করতে হলে আমাদের একটা কাজই করতে হবে সেটা হলো ধানের শীষে ভোট দেওয়া। সামনে যে নির্বাচন আসছে এটা একটা কঠিন নির্বাচন । আমাদের প্রতি পক্ষ যারা আছেন তারা গুপ্তভাবে অনেক কাজ করে যাচ্ছে।
তারা যাতে এগিয়ে যেতে না পারে এর জন্য আমাদের সবাইকে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১৭ বছর আমরা ধানের শীষে ভোট দিতে পারিনি। এবার সেই ধানের শীষ কে ফিরিয়ে আনতে হবে। এর জন্য আপনারা সকলেই ধানের শেষে ভোট দেবেন।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ পিপি আ ফ ম নূরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, নাসির উদ্দিন আহম্মেদ যাদু সভাপতি পৌর বিএনপি মানিকগঞ্জ, আব্দুস সালাম বাদল সাধারণ সম্পাদক জেলা কৃষক দলের,, শাহিন আল মামুন সদস্য জেলা বিএনপি আহবায়ক কমিটি, আসাদুজ্জামান দোলন সদস্য জেলা বিএনপি আহ্বায়ক কমিটি, মোঃ হারেস সদস্য জেলা বিএনপি আহ্বায়ক কমিটি, আব্দুস সোবহান সাবেক চেয়ারম্যান পুটাইল ইউনিয়ন,,পরিষদ, মোহাম্মদ আবু তাহের মিঠু সভাপতি ইউনিয়ন বিএনপি, বাবুল সাধারণ সম্পাদক বিএনপি পুটাইল ইউনিয়ন প্রমুখ।
এর পর কৈতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে,
পুটাইল পুরান হাটে গণসংযোগ করেন।
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টার 









