১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় নিখোঁজের ২ মাস পর অটোচালকের কঙ্কাল উদ্ধার

ঢাকাঃ ঢাকার সাভার বিরুলিয়া থেকে অটোচালকের কংকাল উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (০১ ডিসেম্বর) দিকেলে আমিন মোহাম্মদ টাউনের সাইপাড়া ঝাউবন থেকে নিখোঁজ অটোচালকের কংকাল উদ্ধার করে পুলিশ।

গত ২৯ শে সেপ্টেম্বর দুপুরে আশুলিয়ায় নয়াপাড়া এলাকার শামীমের গ্যারেজ থেকে মিলন হোসেন (১৫) অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসে নাই। নিখোঁজ মিলনের মা জোসনা বেগম গত ১৮ অক্টোবর আশুলিয়া থানার সুমন (২৫) পিতা বাচ্চু কে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায় গত ২৯ শে সেপ্টেম্বর দুপুরে আসামী সুমন মিলন কে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই অটোরিকশাসহ মিলন নিখোঁজ হয়। সোমবার বিকেলে সাভার মডেল থানা পুলিশ আমিন মোহাম্মদ মডেল টাউনের পাশে সাইপাড়া ঝাউবন থেকে নিখোঁজ মিলনের কংকাল উদ্ধার করে। কঙ্কাল উদ্ধারের পরেই আশুলিয়া থানা পুলিশ মামলার আসানী সুমন মিয়াকে গ্রেফতার করে।

সাভার মডেল থানায় থানার উপপরিদর্শক ওহাব মিয়া বলেন, সোমবার বিকেলে বিরুলিয়ায় আশুলিয়া মডেল টাউনের ঝাউবন থেকে নিখোঁজ মিলনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কাল ফরেনসিক তদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে বলেও জানান।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

আশুলিয়ায় নিখোঁজের ২ মাস পর অটোচালকের কঙ্কাল উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৯:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫