১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ ০৫:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

গাজিপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) একযোগে বড় রদবদল করা হয়েছে।

জিএমপির পুলিশ কমিশনারের কার্যালয় থেকে বৃহস্পতিবার জারি করা এক আদেশে মোট ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়।

আদেশ অনুযায়ী- সদর থানার ওসি মো. মেহেদী হাসানকে টঙ্গী পূর্ব থানায়, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন-অর-রশিদকে বাসন থানায় এবং কাশিমপুর থানা থেকে মোহাম্মদ মনিরুজ্জামানকে গাছা থানায় বদলি করা হয়েছে। একই আদেশে পুবাইল থানার ওসি মো. খালিদ হাসানকে কাশিমপুর থানায়, বাসন থানার ওসি মো. শাহীন খানকে টঙ্গী পশ্চিম থানায় বদলি করা হয়।

এছাড়া টঙ্গী পূর্ব থানার ইনস্পেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্বে থাকা মো. আতিকুর রহমানকে পুবাইল থানায়, ডিবি (উত্তর)-এর কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদকে কোনাবাড়ী থানায় এবং কোনাবাড়ী থানার মো. সালাহউদ্দিনকে ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে। টঙ্গী পূর্ব থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন মেহেদী হাসান, ডিবি উত্তরের নতুন ওসি মো. ওহিদুজ্জামান।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল

প্রকাশের সময়ঃ ০৫:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫