০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ডিবির নবাগত ওসি এটিএম গোলাম রসুল

ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এটিএম গোলাম রসুল।

এর আগে তিনি এপিবিএনএ সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। এপিবিএন এ যোগদানের পুর্বে তিনি ওসি হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জ থানায় দীর্ঘদিন কর্মরত ছিলেন। কালীগঞ্জে থাকাকালীন তিনি আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন, মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার , অপহরন, ধর্ষন চুরি ছিনতাই চাঞ্চল্যকর ৬টি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারসহ নানা কাজে সাহসী ভুমিকা রেখে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় লালমনিরহাট জেলায় নবম বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

তিনি ২০০১ সালে পুলিশের চাকুরীতে যোগদান করে প্রথমে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় সেকেন্ড অফিসার হিসেবে সততা নিষ্ঠা ও সাহসীকতায় চাঞ্চল্যকর কয়েকটি হত্যা,গুম,অপহরন, নারী ও শিশু নির্যাতন এবং সাড়াশী অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার ও কুখ্যাত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে চলে আসেন সাহসী অফিসার হিসেবে আলোচনার কেন্দ্র বিন্দুতে। কিছুদিনের মধ্যেই প্রমোশন পেয়ে তিনি যোগদান করেন সৈয়দপুর রেলওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে। রেলওয়ে থানায় ২ বছর পর রংপুর ডিআইজি অফিসে ২ বছর, পিবিআইতে ৩ বছর দিনাজপুর জেলার বিরল থানায় এবং ডিবিতে অফিসার ইনচার্জ হিসেবে ৪ বছর সততা ও নিষ্ঠার সাথে কাজ করে একজন সৎ নিষ্ঠাবান সাহসী পুলিশ অফিসার হিসেবে ব্যপক সুনাম অর্জন করেছেন তিনি । ২০০৪ হতে ২০০৭ পর্যন্ত র‌্যাব ১ উত্তরা ঢাকা এলাকায় মাদক ব্যবসায়ী এবং গড ফাদারদের গ্রেফতার করে নজিরবীহিন দৃষ্টান্ত স্থাপন করেন। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), উত্তরা, ঢাকায় কর্মরত থাকাকালীন তার প্রশংসনীয় ও সাহসিকতা পূর্ণ কাজের জন্য অর্জন করেছেন আইজিপি ব্যাজ।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

ঠাকুরগাঁওয়ে ডিবির নবাগত ওসি এটিএম গোলাম রসুল

প্রকাশের সময়ঃ ০৭:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫