
ঢাকাঃ আশুলিয়ায় অটোরিকশাী চাঁদাবাজি বন্ধে অটোরিকশা সমবায় সমিতি এক ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহন করেছে। এবিষয়ে অটোরিকশা চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনার সভার আয়োজন করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) অটোরিকশা সমবায় সমিতির আয়োজনে ডিইপিজেড গেটের ভাদাইল রোডের মাথার যাত্রী ছাউনিতে ব্যতিক্রমি এ সভার আয়োজন করা হয়। সভায় ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মোঃ ইসরাফিল হোসেন উপস্থিত থেকে অটো চালকদের বিভিন্ন পরামর্শ দেন।
জানা যায়, আশুলিয়ার ভাদাইল রোডে হাজার হাজার মানুষের চলাচলে অটোরিকশাই এলাকাবাসীর একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন এ অটোরিকশাকে কেন্দ্র করে একটি চক্র লাখ লাখ টাকা চাঁদা বানিজ্য করে আসছিল। কিছুদিন আগে ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই অটোরিকশা চালনায় একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। শুধু তাই নয় এ ক্লাবের পক্ষ থেকে ভাদাইল রোডের মাথায় অবৈধ ভাবে দক্ষল করা ফুটপাত দক্ষল মুক্ত করে যাত্রী ছাউনির ব্যবস্থা করাসহ এ রাস্তার যান চলাচলে নিয়ম নীতি বেধে দেয়। এতে এ এলাকায় তীব্র যানজট থেকে মুক্তি পায় এলাকাবাসী। সেই সাথে আটো চালকদের মাঝে স্বস্তি দেখা দেয়। কিন্তু সেই পৃর্বের চাঁদাবাজ চক্রটি বিভিন্ন কায়দায় আরারো চাঁদাবাজির মিশন নিয়ে সক্রিয় হয়ে উঠেছে। তাই অটোরিকশা চালকরা সমবায় সমিতির মাধ্যমে এই চাঁদাবাজি বন্ধের জন্য সোচ্চার হয়ে উঠে। তারা নিজেরা চাঁদা তুলে লাইন ম্যান নিয়োগ দিয়ে রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঐক্য বদ্ধ হয়েছে। এবং প্রত্যেক রিকশায় সমিতির স্টিকার লাগিয়ে তারা এ কার্যক্রম বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন।
এবিষয়ে অটো সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমান বলেন, ভাদাইল রোডের যানজট এবং চাঁদাবাজি বন্ধে অটোরিকশা সমবায় সমিতির পক্ষ থেকে গার্ড নিয়োগ দেওয়া হরে। এতে যে খরচ হয় তা এই সমিতি বহন করবে। এখন থেকে কোন চাঁদাবাজকে কেউ চাঁদা দেবে না।
সভায় হাজী মোঃ ইসরাফিল হোসেন বলেন, আপনারা জানেন বিগত দুই মাস ধরে এ রোডের যান চলাচলে আমার কাজ করে যাচ্ছি। এরজন্য রাস্তার মাথায় ফুটপাত দক্ষল মুক্ত করে ভাদাইল ফেন্ডস ক্লাবের উদ্যোগে দুটি যাত্রী ছাউনি করে দেওয়া হয়েছে। এবং এ রাস্তায় যানজট মুক্ত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই পুরনো কায়দায় চাঁদাবাজরা আবার চাঁদা তোলার জন্য সক্রিয় হয়ে উঠছে। তই আমরা সবার সহযোগিতায় অটোরিকশা সমবায় সমিতির গঠন করে দিয়েছি। এখন থেকে এই সমিতির মাধ্যমে সব কিছু পরিচালিত হবে। রাস্তার যানজট নিরসনে এখানে যে লাইন ম্যান কাজ করবে সমিতির পক্ষ থেকে তাদের বেতন দেওয়া হবে। এখন থেকে আপনারা কাউকে কোন প্রকার চাঁদা দেবেন না।
মামুন মানিক 









