
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে সাংবাদিক ও মানবাধিকার রক্ষায় নিয়োজিত পেশাজীবীদের নিয়ে “ভয়েস” এর দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার অনুষ্টিত হয়েছে ।
রবিবার, (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জের পূর্ব দাশড়া গণকল্যাণ ট্রাস্ট মিলনায়তনে বেসরকারি গবেষণা ও অধিকার ভিত্তিক অ্যাডভোকেসি সংগঠন ‘ভয়েস’ এই কর্মশালার আয়োজন করে।
বিকেল ৩টা পর্যন্ত অনুষ্টিত কর্মশালায় সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সুরক্ষা টুলস, নিরাপদ যোগাযোগের টুলস,ডকুমেন্ট ও ফাইল সুরক্ষা,নিরাপদ ব্রাউজিং ও প্রাইভেসি,তথ্য যাচাই ও ফ্যাক্ট – চেকিং টুলস,সিস্টেম মনিটরিং ও প্রতিরক্ষা টুলস ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কীধরনের সতর্কতা অবলম্বন করা উচিত ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ অত্যন্ত সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।
প্রশিক্ষনে জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলি স্টার), আবদুল মুমিন (প্রথম আলো),মতিউর রহমান (যুগান্তর), শাহীনুল ইসলাম তারেক (ইনকিলাব), মোঃ আবুল বাসার আব্বাসী ( দৈনিক সংগ্রাম), মনিরুল ইসলাম মিহির (৭১ টিভি), আজিজুল হাকিম (মাই টিভি), আসাদুজ্জামান লিমন (এখন টিভি) সাধন চন্দ্র (মোহনা টিভি),রাশেদুল ইসলাম (এশিয়ান টিভি), শামসুন্নবি তুলিব (সভাপতি ক্যাব), রফিকুল ইসলাম (দপ্তর সম্পাদক ক্যাব)সহ মানিকগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার বিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রসিকিউটর ও সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক তানভীর হাসান জোহা।
এর আগে অনলাইন নিরাপত্তায় কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হয়, হ্যাকিং বা নজরদারি থেকে নিজেকে রক্ষা করতে কীকরণীয়, অনলাইনে কাজ করার সময় ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত রাখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কীধরনের সতর্কতা অবলম্বন করা উচিত ইত্যাদি বিষয়ে “ভয়েস” এর পক্ষথেকে প্রশিক্ষন দেওয়া হয়।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার 









