
আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে সাংবাদিক ও মানবাধিকার রক্ষায় নিয়োজিত পেশাজীবিদের নিয়ে “ভয়েস” এর দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার চলছে।
রবিবার, (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জের পূর্ব দাশড়া গণকল্যাণ ট্রাস্ট মিলনায়তনে বেসরকারি গবেষণা ও অধিকার ভিত্তিক অ্যাডভোকেসি সংগঠন ‘ভয়েস’ এই কর্মশালার আয়োজন করে।কর্মশালা চলবে বিকাল ৩টা পর্যন্ত।
সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সুরক্ষা টুলস, নিরাপদ যোগাযোগের টুলস,ডকুমেন্ট ও ফাইল সুরক্ষা, নিরাপদ ব্রাউজিং ও প্রাইভেসি,তথ্য যাচাই ও ফ্যাক্ট – চেকিং টুলস,সিস্টেম মনিটরিং ও প্রতিরক্ষা টুলস ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কীধরনের সতর্কতা অবলম্বন করা উচিত ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ অত্যন্ত সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।
এর আগে অনলাইন নিরাপত্তায় কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হয়, হ্যাকিং বা নজরদারি থেকে নিজেকে রক্ষা করতে কীকরণীয়, অনলাইনে কাজ করার সময় ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত রাখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কীধরনের সতর্কতা অবলম্বন করা উচিত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়।
আব্বাসী, স্টাফ রিপোর্টার 









