০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর-১ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

শেরপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ সংসদীয় আসন থেকে মনোনয়ন দাখিলকারী ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এবং ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বৈধ প্রার্থীর নাম ঘোষণা করেন।

বৈধ ঘোষিত শেরপুর-১ আসনে প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া।

শেরপুর -১ আসনে ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

শেরপুর-১ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রকাশের সময়ঃ ০৭:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬