
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতার জমদুয়ারা স্কুল মাঠে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-০১ আসনের বিএনপি প্রার্থী এস এ জিন্নাহ কবির।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে এস এ জিন্নাহ কবির বলেন,
“আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, দলেগুণে নিজেকে বড় করার জন্যও নয়। আমার রাজনীতি গরিব, দুঃখী ও অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। যে মানুষটি চিকিৎসার অভাবে কষ্ট পায়, যে পরিবারটি অভাবের তাড়নায় সন্তানকে স্কুলে পাঠাতে পারে না—তাদের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন,
“মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন জনগণের কথা বলতে, জনগণের পাশে থাকতে। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। আজ তাঁর স্মরণে আমরা শুধু দোয়া নয়, তাঁর আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করছি।”
এস এ জিন্নাহ কবির বলেন,
“মানিকগঞ্জের মাটি ও মানুষ আমার শক্তি। আপনারা আমাকে যেভাবে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, সেই আস্থার মর্যাদা রাখতে আমি নিরলসভাবে কাজ করে যাব। ইনশাআল্লাহ, যতদিন বাঁচবো, ততদিন সাধারণ মানুষের অধিকার ও ন্যায়ের প্রশ্নে আপসহীন থাকবো।”
স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই মরহুমা দেশনেত্রীর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মোনাজাত এবং বিশেষ দোয়া করেন। অনুষ্ঠানটি সবার মধ্যে গভীর আবেগ ও শ্রদ্ধার অনুভূতি তৈরি করে শেষ হয়।
স্টাফ রিপোর্টারঃ 









