০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে পিকআপের সাথে ড্রামট্রাকের সংঘর্ষ, চালক নিহত, আহত হেলপার

মানিকগঞ্জঃ হেমায়েতপুর -হরিরামপুর ভায়া সিংগাইর আঞ্চলিক মহাসড়কের অরঙ্গবাদ টাওয়ার স্টেশন এলাকায় পিকআপ ভ্যান ও ড্রামট্রাক এর মুখোমুখি সংঘর্ষে গিয়াস (৪৫) নামে পিকআপ ভ্যান চালক নিহত হয়েছে।

এঘটনায় আহত হয়েছে গাড়ীর হেল্পার মাহাবুব (১৮)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মানিকগঞ্জের অরঙ্গবাদ অবাক রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত গিয়াস (ড্রাইভার) সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের সাহেব আলীর ছেলে। হেল্পার মাহাবুব (১৮) একই গ্রামের আজহারুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীনে আছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
এবং ঘটনাস্থলেই মারা যান চালক গিয়াস উদ্দিন ।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহত হেলপারকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর সড়কটিতে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান তিনি।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, মানিকগঞ্জ-সিংগাইর এবং হেমায়েতপুর- হরিরামপুর সড়কে ইটভাটার মাটি ও ইটের ট্রাকসহ ভারী যানবাহনের বেপরোয়া চলাচল এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। সড়কটিতে নিয়মিত ট্রাফিক নজরদারি ও গতিনিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

মানিকগঞ্জে পিকআপের সাথে ড্রামট্রাকের সংঘর্ষ, চালক নিহত, আহত হেলপার

প্রকাশের সময়ঃ ০৫:১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬