০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

শেরপুরঃ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় শেরপুর শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শহর শাখার আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর শহর জামায়াতের সভাপতি মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-১ ( সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।

পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, সহকারি সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশের সময়ঃ ০১:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬