
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুরে ঢাকা–১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং হরিরামপুরের কৃতি সন্তান ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেছেন, মানুষের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন থাকবো। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি। অধিকার আদায়ের আমরা জান দিব, তবু জুলাই দিব না।”
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ জেলা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গ্রামে তার পিতা শহীদ মীর কাসেম আলীর কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় ব্যারিস্টার আরমান বলেন, “সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন থাকবো।
তিনি আরও বলেন, “শহীদ হাদি ভাইয়ের বিচার এ মাটিতেই হতে হবে। আবু সাঈদের বিচারও এই মাটিতেই হতে হবে।”
তিনি দাবি করেন, “আমরা শহীদের বংশধর। অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব। আমরা লক্ষ্যে পৌঁছাব—হয়তো মরে যাবো, তবুও পিছু হটবো না।”
পিতার স্মৃতিচারণ করতে যেয়ে ব্যারিস্টার আরমান বলেন, “আমার পিতা শহীদ মীর কাসেম আলীকে শহীদ করার কয়েকদিন আগে আমাকে ফ্যাসিস্ট সরকার গুম করে নিয়ে যায়। আল্লাহর অশেষ কৃপায় মানুষের অধিকার আদায়ের জন্য আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি—সবার কাছে দোয়া চাই।”
এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, হরিরামপুর উপজেলা আমির হাফেজ লোকমান হোসেন এবং উপজেলা সেক্রেটারি মোঃ ফারুক হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে হরিরামপুরের আন্ধার মানিক দারুল আমান ট্রাস্টের এক মত বিনিময় সময় উপস্থিত হন ।সেখানে ব্যারিস্টার আরমানকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত করা হয়। শেষে নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ও করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
এবি আব্বাসী,,স্টাফ রিপোর্টার, 









