১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

লালমনিরহাটঃ‎ লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

‎মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বত্রিশ হাজারী গ্রামে বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলাসহ ভিন্ন ভিন্ন আইডি কার্ড দিয়ে নিবন্ধিত সিম কার্ডের মাধ্যমে যুব সমাজের কাছে অনলাইন জুয়ার জন্য সিম বিক্রি করছিলেন।
‎
‎এসময় ঘটনাস্থল থেকে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লতাবর ঢাকাইয়া টারী এলাকায় আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম ওরফে আরিফুল (২৪) নামে আরও দুজনকে আটক করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং ৮২টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। এছাড়া জব্দকৃত সিম কার্ডগুলোর সঙ্গে নগদ ও বিকাশ হিসাব সংযুক্ত থাকার তথ্য পাওয়া গেছে।
‎
‎ডিবি জানান, অনলাইন জুয়া ও অবৈধ সিম বাণিজ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎
‎

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

কালীগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬