০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে শিক্ষকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

শেরপুরঃ শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ মার্চ) বিকেলে পৌর শহরের কান্দাপাড়া অর্কিড গার্ডেনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর ও সদর উপজেলা শাখার যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।

বক্তব্যে এমপি রাশেদুল ইসলাম বলেন, আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। নৈতিকতা ও আদর্শিক শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ইফতার মাহফিলে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারি সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক শিক্ষক ইফতার মাহফিলে অংশ নেয়।

আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

শেরপুরে শিক্ষকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশের সময়ঃ ১০:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬