০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে চাঁদপুর রাবার বাগান এলাকায় শট গান দিয়ে গুলির ভয় দেখিয়ে একটি দরিদ্র গারো পরিবারের বাড়িঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে। এ সময় রাবার বাগানের আনসার সদস্যদের হাতে একজন গারো নারী হেনস্তার শিকার হন।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষতে মঙ্গলবার বিকেলে ঘটনাস্হল ঘটনাস্হল পরিদর্শন করেছেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।

জানা যায়, মধুপুর উপজেলার চাঁদপুর রাবার বাগানেরর কালাপাহাড় নামক স্থানে শিবলী মাংসাং নামক ভূমিহীন এক গারো মহিলা পাঁচ বছর আগে বাড়িঘর তুলে ১১ সন্তান নিয়ে বসবাস করছেন। ভাঙ্গাচোরা একটি ছোট ঘরে পরিবারের ১৩ সদস্য বাস করা কষ্টকর বিধায় তিন দিন আগে একটি দুই চালা ছাপড়া উঠান। খবর পেয়ে বন শিল্প উন্নয়ন সংস্থার ফিল্ড অফিসার বিজন কুমার সশস্ত্র আনসারসহ ২০/২৫ জন স্টাফ নিয়ে (সোমবার) বাড়িতে চড়াও হন। ছাপড়া ঘরের ছাউনী ও খুটি ভেঙ্গে ফেলেন। পরিবারের সদস্যদের গালিগালাজ ও ভয়ভীতি দেখান। বাড়ির সব ফলবান গাছ কেটে ফেলেন।

এক ভিডিওতে দেখা যায়, বাড়ির কর্ত্রী শিবলী মাংসাং বাধা দিতে গেলে আনসার সদস্যরা কাপড় ধরে টানাটানি করেন। এক আনসার তাকে গুলি করার জন্য শটগান তাক করেন। অন্যান্যরা সংযত হওয়ার ইঙ্গিত দিলে তিনি গুলি করা থেকে বিরত থাকেন। এ সময় শিবলী মাংসাংকে বাচ্চাসহ ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়া হয়।

শিবলীর স্বামী রুমেন খুবি জানান, চাঁদপুর রাবার বাগানের বহু জমি প্রভাবশালীরা জবরদখলে নিয়ে আনারস ও কলা আবাদ করেছেন। বাড়িঘর তুলেছেন। বাগান কর্তৃপক্ষ তাদেরকে উচ্ছেদ করেননি। কিন্তু তার মতো একটি অসহায় পরিবারের ঘরদরজা ভেঙ্গে গুলির ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করছেন। তিনি এর প্রতিকার দাবি করেন। চাঁদপুর রাবার বাগানের আনসার ক্যাম্পের সদস্যরা জানান, উত্তেজনার মুহুর্তে কিছুটা ভুলভ্রান্তি হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য শট গান তাক করা হয়েছিল। চাঁদপুর রাবার বাগানের ম্যানেজার আমান উল্লাহ আমান জানান, বাগানের জমিতে নতুন করে ঘর তুলতে বাধা দেয়া হয়।

তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করার কোন চেষ্টা ছিলনা। বনশিল্প উন্নয়ন সংস্থা মধুপুর জোনের মহাব্যবস্থাপক ইসমাইল হোসেন জানান, এটি দুঃখজনক ঘটনা। দরিদ্র পরিবারের সাথে এমন আচরণ ঠিক হয়নি। আনসার সদস্যরা বাড়াবাড়ি করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গারো পরিবারটি যাতে ওই বাড়িতে থাকতে পারেন সেই সহযোগিতা করা হবে।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দরিদ্র পরিবারটিকে পুনর্বাসন করা হচ্ছে। বেপরোয়া আচরনের জন্য বাগানের আনসার টিমকে বদলীর সুপারিশ করা হচ্ছে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন

প্রকাশের সময়ঃ ১০:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬