০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা নিরাপদ করতে আরিচা–পাটুরিয়া ঘাট পরিদর্শনে ইউএনও মনীষা রানী কর্মকার

মানিকগঞ্জঃ ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আরিচা ও পাটুরিয়া নৌ-ঘাট পরিদর্শন করেছেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার।

আজ তিনি সরেজমিনে ঘাট এলাকা পরিদর্শন করে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা, ফেরি চলাচল, যানবাহনের চাপ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও মনীষা রানী কর্মকার ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন প্রস্তুতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাত্রীসেবায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

স্থানীয়দের মতে, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে উপজেলা প্রশাসনের এমন সরেজমিন তদারকি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে ইউএনও মনীষা রানী কর্মকারের সক্রিয় উপস্থিতি ও দিকনির্দেশনায় ঘাট এলাকায় শৃঙ্খলা ও যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ঈদকে সামনে রেখে আরিচা ও পাটুরিয়া ঘাটে যাত্রীসেবা, যানবাহন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। উপজেলা প্রশাসনের এ ধরনের তৎপরতা ঈদযাত্রাকে আরও নিরাপদ ও নির্বিঘ্ন করে তুলবে বলে আশা করছেন যাত্রীরা।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

ঈদযাত্রা নিরাপদ করতে আরিচা–পাটুরিয়া ঘাট পরিদর্শনে ইউএনও মনীষা রানী কর্মকার

প্রকাশের সময়ঃ ০১:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬