
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুক হাপানিয়া খাল খননের উদ্বোধন ও পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্দশ করেছেন বেসরকরী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
দেশব্যাপী নদী-নালা-খাল ও জলধারা খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) দুপুরে এ খাল খনন কাজের উদ্বোধন করেন তিনি।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি আফরোজা খানমৃতা বলেন, তালুক হাপানিয়া খালটিতে দীর্ঘদিন ধরে পলি জমার ফলে খালটি পানিপ্রবাহের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে খালটির আশপাশের এলাকার কৃষিজমিতে সেচের জন্য কৃষকদের ইঞ্জিনচালিত পাম্পের ওপর নির্ভর করতে হতো। দীর্ঘবছর গতহলে খালটি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খালটি খননের কোন উদ্যোগ নেওয়া হয়নি।খালটি পানিপ্রবাহের অনুপযোগী হয়ে পড়ায় এলাকার হাজারো কৃষক এর সুফল থেকে বঞ্চিত হন। খালটি পুনঃখনন করে
সচল হলে সারা বছর স্থানীয় কৃষকরা এর সুফল পাবে । পাশাপাশি সেচ কাজে বিদ্যুৎ ও ডিজেলের বাড়তি খরচ থেকেও মুক্তি পাবেন তারা।
এসময় মানিকগঞ্জ -১ আসনের এমপি এস এ জিন্নাহ কবির,পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসেন, দৌরতপুর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা বিএনপির সকল অংগ সংগঠনের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর মন্ত্রী পাচুটিয়া বিএনপি’র সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন এর কবর জিয়ারত করেন। শেষে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করেন।
এসময় বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফেরি ও লঞ্চ বাড়ানোরসহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরোটে ১৭ টি ফেরি এবং ২০টি লঞ্চ চলাচল করবে বলে জানান তিনি।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার, 









