০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাফরগঞ্জে তরুণদের উদ্যোগে ভাঙা রাস্তা সংস্কার, স্বস্তি ফিরল জনজীবনে

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ ০৩:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় একদল স্বপ্নবাজ তরুণের উদ্যোগে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটেছে। জাফরগঞ্জ বাজার সংলগ্ন একটি ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ সড়ক, যা স্থানীয়দের কাছে ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত ছিল, সেটি স্বেচ্ছাশ্রম ও ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করেছেন এলাকার এসব তরুণ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে অটো-রিকশা ও সিএনজি চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। প্রায়ই যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছিল এবং সাধারণ মানুষের চলাচল হয়ে উঠেছিল ঝুঁকিপূর্ণ। তবে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজেরাই উদ্যোগ নেন একদল উদ্যমী যুবক।

এই মহৎ উদ্যোগে অংশগ্রহণকারী তরুণরা হলেন—এ্যাড. মো: ওসমান গনি, নুরু মোহাম্মদ, রাজিদুল ইসলাম, জিন্নাহ, আবু তাহের, সায়েদুর রহমান, রাশেদুল হাসান, মুন্নু, রেজাউল করিম এবং আবু নাঈম।

তারা নিজস্ব অর্থায়ন ও শ্রমের মাধ্যমে সড়কটি সংস্কার করে এলাকাবাসীর চলাচল সহজ করে তুলেছেন। এতে করে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তাদের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে সর্বমহলে।

এলাকাবাসী মনে করছেন, সমাজের পরিবর্তন কোনো জাদুর কাঠিতে সম্ভব নয়; বরং ব্যক্তিগত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এই তরুণদের কাজ সেই বার্তাই স্পষ্টভাবে তুলে ধরেছে।

সমালোচনায় সময় নষ্ট না করে সমাজের সমস্যা সমাধানে এগিয়ে আসাই হওয়া উচিত তরুণ সমাজের মূল লক্ষ্য। ছোট ছোট উদ্যোগই একসময় বড় পরিবর্তনের পথ তৈরি করে।

তরুণদের এই উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

জাফরগঞ্জে তরুণদের উদ্যোগে ভাঙা রাস্তা সংস্কার, স্বস্তি ফিরল জনজীবনে

প্রকাশের সময়ঃ ০৩:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬