০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক-মিষ্টি সুভাষসহ দুইজন রিমান্ডে

  • আব্দুর রহমান
  • প্রকাশের সময়ঃ ১১:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ঢাকাঃ স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে আটক হওয়া বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী শিমু আক্তার বৃষ্টি (মিষ্টি সুভাষ) এবং রফিকুল ইসলাম (দুর্জয়)-কে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শুক্রবার (২৭ মার্চ) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।

আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. শহিদুজ্জামান প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মিষ্টি সুভাষের দুই দিন এবং রফিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে ২২ থেকে ২৫ জন নেতাকর্মী জড়ো হয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেন। এসময় তারা শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং দলটির নিবন্ধন স্থগিত করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতাদের অনেকেই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে অবস্থানরত নেতাকর্মীরাও সরাসরি কর্মসূচিতে অংশ নিতে সীমাবদ্ধতার মধ্যে রয়েছেন। তবে এর মধ্যেও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কর্মসূচি পালন ও শ্রদ্ধা জানানোর ঘটনা ঘটছে।
এর আগে, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেনস্তার শিকার হন মিষ্টি সুভাষ। একই বছরের ১৪ ডিসেম্বর ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে প্রায় চার মাস কারাগারে রাখা হয়।

সাম্প্রতিক সময়েও তিনি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আলোচনায় আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি নিয়ে মগবাজার এলাকায় পদযাত্রা, ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং ৭ মার্চ মগবাজার থেকে হাতিরঝিল পর্যন্ত পদযাত্রা করেন তিনি।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক-মিষ্টি সুভাষসহ দুইজন রিমান্ডে

প্রকাশের সময়ঃ ১১:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬