১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা দুই মাস জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই আবুল কালাম আজাদ

মোঃ চঞ্চল মাহমুদ খানঃ মানিকগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রেখে টানা দুই মাস “জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার” হিসেবে সম্মাননা অর্জন করেছেন এএসআই (নিরস্ত্র) মো. আবুল কালাম আজাদ। সর্বশেষ ফেব্রুয়ারি ২০২৬ মাসের সেরা কর্মদক্ষতার ভিত্তিতে তিনি এ সম্মাননা লাভ করেন। এর আগে জানুয়ারি মাসেও একই পদে শ্রেষ্ঠত্ব অর্জন করে তিনি ধারাবাহিক সাফল্যের নজির স্থাপন করেন।

জানা যায়, শিবালয় থানায় কর্মরত অবস্থায় তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে ওয়ারেন্ট তামিল কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার দক্ষতা ও নিরলস প্রচেষ্টার ফলেই তিনি পরপর দুই মাস এ স্বীকৃতি অর্জন করেন।

এই সম্মাননা প্রদান করেন জেলা পুলিশ, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেন, এমন কর্মনিষ্ঠা ও দায়িত্ববোধ অন্যদের জন্য অনুকরণীয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুরস্কারপ্রাপ্ত এএসআই মো. আবুল কালাম আজাদ বলেন, টানা দুই মাস এ সম্মাননা পাওয়া তার জন্য গর্বের এবং এটি তাকে ভবিষ্যতে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে উৎসাহিত করবে। তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

টানা দুই মাস জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই আবুল কালাম আজাদ

প্রকাশের সময়ঃ ০৩:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬