০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেওতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মাজেদ মিয়া

মোঃ চঞ্চল মাহমুদ খানঃ মানিকগঞ্জের শিবলয় উপজেলার ১ নং তেওতা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক মোঃ মাজেদ মিয়া।

তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ততা তাকে সাধারণ মানুষের আস্থাভাজন হিসেবে গড়ে তুলেছে।

রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ। বর্তমানে তিনি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে সহায়তা করেছে।

এছাড়াও ক্রীড়াঙ্গনে তার অবদান দীর্ঘদিনের। স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন এবং নতুন প্রতিভা গড়ে তুলতে তার ভূমিকা এলাকাজুড়ে প্রশংসিত। ক্রীড়াঙ্গনে তার এই অবদান তাকে তরুণ সমাজের কাছেও জনপ্রিয় করে তুলেছে।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যেই তেওতা ইউনিয়নের সর্বত্র আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, সমাজসেবা, রাজনীতি এবং ক্রীড়াঙ্গনে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

তেওতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মাজেদ মিয়া

প্রকাশের সময়ঃ ০৫:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬