০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ইয়াবা ও বিপুল পরিমাণ নগত টাকাসহ আটক ১

যশোরঃ যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে তিনশত পিস ইয়াবা এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগত টাকাসহজিয়াউর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করেছে যশোর (ডিবি) পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে, বর্তমানেতিনি ঝিকরগাছার কুন্দিপুর গ্রামে বসবাস করেন।

যশোর পুলিশ সুপারের কার্যালয়ে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম নাভারণ এলাকায় সকাল ১০ টার দিকে অবস্থান নেয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জিয়াউর রহমানকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার পকেট থেকে একশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে জিয়াউরের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কুন্দিপুরে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে সেখানে তার শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরও দুইশত পিস ইয়াবা উদ্ধার করা করে। তল্লাশির একপর্যায়ে ঘরের জুতার র‍্যাকের ভেতর থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মাদক বিক্রির টাকা বলে আসামি স্বীকার করেছে।

তিনি আরও জানান, আটক জিয়াউর রহমান তিনি একজন পেশাদার মাদক কারবারি, তার বিরুদ্ধে পূর্বে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আজকের ঘটনায় তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

যশোরে ইয়াবা ও বিপুল পরিমাণ নগত টাকাসহ আটক ১

প্রকাশের সময়ঃ ০৫:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬