
মোঃ চঞ্চল মাহমুদ খানঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মাদক ও ইভটিজিং প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মে ২০২৬) বিকাল ৫টায় উপজেলা যুবদলের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জিনাহ কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু। সভায় সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাইফ সানোয়ার।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও ইভটিজিং নির্মূলে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তরুণ সমাজকে সচেতন করে তোলা এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত ভূমিকার মাধ্যমে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধ সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, যুবদলের বিভিন্ন পর্যায়ের কর্মী এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। সভায় সামাজিক অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এছাড়াও, সভায় উপস্থিত স্থানীয়রা মানিকগঞ্জ জেলা যুবদলের নেতা কাজী মোস্তাক হোসেন দীপুর বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে জেলার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং তার নেতৃত্বে সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান হয়েছে।
স্থানীয়দের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, তাকে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দেখতে চান তারা। তাদের মতে, তিনি এ দায়িত্বে আসলে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার, চলাঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতি আরও বৃদ্ধি পাবে।
সাধারণ মানুষের প্রত্যাশা, ভবিষ্যতেও কাজী মোস্তাক হোসেন দীপু জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবেন।
মোঃ চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টার 









