০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ১,৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন ; এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুরে ১,৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা ঠাকুরপাড়া ও ব্যাসদি এলাকায় গ্রামীণ সড়ক উন্নয়ন ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে হেরিং বোন বন্ড (এইচবিবি) নির্মাণের দ্বিতীয় পর্যায়ের (তৃতীয় সংশোধিত) কাজের উদ্বোধন করা হয়।

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন।

প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, যা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর অধীনে পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত) বলেন, গ্রামীণ সড়ক উন্নয়নই এলাকার সার্বিক উন্নয়নের ভিত্তি। এ ধরনের টেকসই সড়ক নির্মাণের মাধ্যমে জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিও গতিশীল হবে।

স্থানীয়দের মতে,দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিলো।
সড়কগুলো উন্নয়ন হওয়ায় এলাকার মানুষের ভোগান্তি অনেকটা কমবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

মানিকগঞ্জে ১,৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন ; এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম

প্রকাশের সময়ঃ ০৬:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬