
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারা গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে **মোঃ রাসেল (৩২)** তার ছোট বোনের জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধনের জন্য প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মোঃ কাউছার হোসেন (৩০), পিতা- মোঃ রমজান মিয়া।
তিনি মানিকগঞ্জ সদর এলাকায় ‘এ কে ফটোকপি অ্যান্ড কম্পিউটার’ নামক দোকানের মালিক। রাসেল মোল্লা তার বোনের এনআইডি সংশোধনের জন্য কাউছার হোসেনের সাথে ৪৫ হাজার টাকার চুক্তি করেন এবং অগ্রিমসহ মোট **৪৩ হাজার ৫০০ টাকা** প্রদান করেন। অভিযুক্ত ব্যক্তি রাসেলকে এনআইডি সংশোধনের একটি এডিট করা ভুয়া পিডিএফ কপি প্রদান করেন।
পরবর্তীতে নির্বাচন অফিসে যাচাই করতে গিয়ে জানা যায় যে, কোনো প্রকৃত সংশোধন করা হয়নি। টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি একটি চেক প্রদান করেন, যা ব্যাংকে জমা দিলে দেখা যায় অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এছাড়া ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ার কথা বলে আরও **৮ হাজার ৫০০ টাকা** হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী টাকা ফেরত চাইতে গেলে দোকানটি বন্ধ পাওয়া যায় এবং অভিযুক্তের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাউছার হোসেনের বিরুদ্ধে ভুয়া স্কুল সার্টিফিকেট,ভুয়া জন্মসনদ, ভুয়া ড্রাইভিং লাইসেন্স লার্নার এবং পাসপোর্টের ভুয়া ব্যাংক ড্রাফট তৈরির মাধ্যমে অসংখ্য মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী এই প্রতারক চক্রের দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার 









