
আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, অপরাধীরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১১ মে) মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আফরোজা খানম রিতি আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করতে হবে। তাই বিভেদ ভুলে দেশকে ভালবেসে সকলকে একসাথে কাজ করার
আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান লোদী, জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মহিলা নেত্রী সাবিবা হাবিব, এনসিপির জেলা সভাপতি অ্যাডভোকেট আমিনুর ইসলাম, এনসিপির নেতা মো. আরিফ হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 









