০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ‘নতুন কুড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরঃ শেরপুরে ‘নতুন কুড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১০ মে রবিবার বিকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬’-এর জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর -১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।

সমাপনী দিনে বালক ব্যাডমিন্টন, কাবাডি বালক-বালিকা এবং ফুটবল বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও সভাপতি স্টেডিয়ামের মঞ্চে উপস্থিত থেকে বালকদের ফুটবল ফাইনাল খেলা উপভোগ করেন। খেলা শেষে তাঁরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

শেরপুরে ‘নতুন কুড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ১১:০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬