
ঢাকাঃ আশুলিয়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যেসব গরু ছাগলের হাট বসেছে তার নিরাপত্তা বিষয়ে প্রেস ব্রিফিং করেছে র্যাব-৪,সিপিসি-২ কোম্পানি কমান্ডার।
শনিবার (২৩ মে) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ঘোড়া পীর মাজার সংলগ্ন অস্থায়ী গরুর হাট পরিদর্শনের পর প্রেস ব্রিফিং করেন র্যাব-৪,সিপিসি-২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।
এসময় তিনি বলেন, আশুলিয়ায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যেসব গবাদি পশু ক্রয় বিক্রয় হচ্ছে আমরা সেগুলো পরিদর্শন করছি। র্যাব -৪,সিপিসি-২ থেকে সাভার আশুলিয়া ও ধামরাইয়ে বিভিন্ন এলাকায় মনিটরিং করছি বাজারে কোন অনিয়ম আছে কিনা। এছাড়াও বাজারে পকেটমার উপদ্রপ,জাল নোট ও যেকোন অনিয়মের বিষয়ে আমরা ক্রেতা বিক্রেতা ও হাটের ইজারাদারদের সাথে কথা বলছি। আমাদের এ মনিটরিং চলমান থাকবে।
নিজস্ব প্রতিবেদকঃ 









