০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার পৌরসভার কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু এমপি

ঢাকাঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভার অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে রেডিও কলোনির মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে হাটের উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, বিএনপি নেতা ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরমান আলী।

এ সময় হাটের ইজারাদার দেলোয়ার হোসেন মাদবরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।

হাট কর্তৃপক্ষ জানায়, হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম ও মেডিক্যাল টিমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

এছাড়া হাটে ক্রেতা ও বিক্রেতাদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

সাভার পৌরসভার কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু এমপি

প্রকাশের সময়ঃ ০৬:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬